আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠেয় এ সংলাপে দলটির পক্ষ থেকে অংশ নেবেন যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক ও সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ।
সংলাপে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন দলটির প্রতিনিধিরা। রোববার (২৯ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে এ সংলাপে অংশ নিয়ে নির্বাচনের পরিবেশ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দলের মতামত তুলে ধরা হবে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






