সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য সোমবার (২ মার্চ) জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এতে সতর্ক থাকতে এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মানতে বলা হয়েছে।
দূতাবাস প্রবাসীদের শান্ত থাকতে ও গুজব এড়াতে বলেছে। স্থানীয় আইন মেনে এ বিষয়ে কোনো ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড বা খবর প্রচার না করতে এবং এমন পোস্টে লাইক, শেয়ার ও কমেন্ট না করতেও অনুরোধ জানানো হয়েছে।
বিমানে যাতায়াতের আগে বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের কাছ থেকে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা নিশ্চিত হয়ে বিমানবন্দরে যেতে বলা হয়েছে।
জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন: কূটনৈতিক উইং ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইং ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবা ৮০০১০০০১২৬।






