সৌদি আরবে নিখোঁজ বাংলাদেশি যুবক মাহামুদুর হাসান নিংকনের (২৬) খোঁজ মিলেছে। তার বাবা আশরাফুল ইসলাম জানান, শুক্রবার (৬ মার্চ) রাতে ছেলের সঙ্গে তার কথা হয়েছে।

আশরাফুল ইসলামের ভাষ্য, নিংকন এখন সৌদি পুলিশের হেফাজতে আছেন। তবে কেন তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তা জানা যায়নি।

নিংকন নিখোঁজ হন ২৬ ফেব্রুয়ারি, দাম্মামের কাতিফ এলাকা থেকে। নিংকনের মা নাজমা খাতুন গত বৃহস্পতিবার ছেলের সন্ধান চেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছিলেন।