ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ পেরিয়েও যারা সৌদি আরবে আটকে আছেন, তাদের দেশ ছাড়ার নতুন সময়সীমা জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। বুধবার (২৫ মার্চ) বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়।
২৫ ফেব্রুয়ারির মধ্যে যাদের ভিসার মেয়াদ ফুরিয়েছে, তারা ১৮ এপ্রিল পর্যন্ত যেকোনো দিন টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গিয়ে সৌদি আরব ছাড়তে পারবেন।
এ জন্য ভিসা নবায়ন বা জরিমানা লাগবে না।






