পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন জয়পুরহাটের মো. নইম উদ্দিন মন্ডল (৭৫)। মঙ্গলবার (২১ এপ্রিল) মক্কায় তাঁর স্বাভাবিক মৃত্যু হয়, বুধবার (২২ এপ্রিল) মক্কার বাংলাদেশ হজ অফিস তা নিশ্চিত করে। এবারের হজে এটিই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

মঙ্গলবার রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, যাঁদের ২ হাজার ৮৭০ জন সরকারি ও ১৭ হাজার ৬৯৩ জন বেসরকারি ব্যবস্থাপনার। ৫১টি ফ্লাইটের ১৯টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ১৮টি সৌদি এয়ারলাইন্সের ও ১৪টি ফ্লাইনাসের।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার কথা। সৌদি আরবগামী ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত; হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, শেষ হবে ৩০ জুন।