দাম্মামের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদিপ্রবাসী মুরাদ শেখ (৩৭)। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায়, সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের (৬ নম্বর ওয়ার্ড) আব্দুল খালেক শেখের ছোট ছেলে তিনি।
দেশে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী, দুই শিশুকন্যা ও ১০ মাসের এক ছেলে রয়েছে। বড় ভাই মো. কাউছার হোসেন জানান, মরদেহ এখন জুবাইল জেনারেল হাসপাতালের হিমঘরে; তা দ্রুত ফিরিয়ে আনতে তিনি বাংলাদেশ ও সৌদি সরকার এবং প্রবাসীসহ সবার সহযোগিতা চেয়েছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস ঘটনাটিকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন। প্রশাসন খোঁজ রাখছে এবং লাশ দ্রুত আনতে সচেষ্ট বলে জানান তিনি।






