মক্কায় হজ করতে গিয়ে নিলুফা বেগম (৫৭) নামে আরেক বাংলাদেশি মারা গেছেন। বুধবার (৬ মে) সকালে বাংলাদেশ হজ অফিস মক্কা থেকে তা নিশ্চিত করে; পরিবারের ভাষ্য, সৌদি সময় রাত ১টার দিকে (বাংলাদেশে ভোর ৪টা) তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁওয়ের হরিপুর জামুন গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী নিলুফা ২২ এপ্রিল স্বামীর সঙ্গে হজে যান। এবার এ পর্যন্ত বিভিন্ন রোগে মারা গেলেন ১০ বাংলাদেশি হজযাত্রী—৮ পুরুষ, ২ নারী।