পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় মারা গেছেন আরও তিন বাংলাদেশি। মক্কার বাংলাদেশ হজ অফিস রোববার (২৪ মে) সকালে জানায়, এ নিয়ে চলতি মৌসুমে ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো, যাদের ১৮ জন পুরুষ, ৯ জন নারী।
মৃতরা হলেন খুলনার সোনাডাঙার নুর উদ্দিন শেখ (৭২), ঢাকার কেরানীগঞ্জ মডেলের ফাতেমা বেগম (৭৮) ও ময়মনসিংহের ঈশাল এলাকার মোছা. হাছিনা বেগম (৬৬)। তাদের একজনের মৃত্যু হৃদরোগে, অন্য দুজনের স্বাভাবিকভাবে।
এ বছর ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি মক্কায় রয়েছেন, যাদের ৪ হাজার ৪৬৪ জন সরকারি এবং ৭৩ হাজার ৯২৬ জন বেসরকারি ব্যবস্থাপনার। মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে হজ অনুষ্ঠিত হবে।






