ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন সৌদি আরবের তায়েফ শহরে থাকা বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ ইসমাইল। বুধবার (২৭ মে) এ দুর্ঘটনা ঘটে।

ইসমাইল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার প্রয়াত সগীর আহমদের ছেলে। তার ভাগনে ফারুক জানান, বুধবার ভোরে ফজরের নামাজ শেষে সাইকেলে করে ঈদের জামাতে রওনা দেন তিনি; পথে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফারুক জানান, দেশে ইসমাইলের স্ত্রী ও ছয় মাসের একটি ছেলে আছে। মরদেহ রাখা আছে স্থানীয় এক হাসপাতালের হিমঘরে।