মক্কার মসজিদুল হারামে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য প্রযুক্তিনির্ভর নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে সৌদি সরকার। এর মাধ্যমে তাওয়াফ ও সায়ীর নির্ধারিত জায়গাগুলোতে কোথায় কতটা ভিড়, তা তাৎক্ষণিকভাবে জানা যাবে।

গালফ নিউজ শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে খবরটি জানায়। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভাষ্য, কিউআর কোডের সাহায্যে নেওয়া যাবে এমন এই সেবায় ভিড়ের ঘনত্বের সূচক ও হালনাগাদ তথ্যের পাশাপাশি ভিড় এড়ানোর নির্দেশনাও মিলবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের ইবাদতের অভিজ্ঞতা সহজ করতেই এ উদ্যোগ। কম ভিড়ের পথ বেছে নিয়ে তীর্থযাত্রীরা আরও নিরাপদে ও নির্বিঘ্নে তাওয়াফ-সায়ী শেষ করতে পারবেন, ভিড় সামলানোও আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।