ফেনীর সোনাগাজীর গিয়াস উদ্দিন সুমন ব্রেন স্ট্রোকে সৌদি আরবে মারা গেছেন। হাফার আল বাতেনের কিং খালেদ হাসপাতালে শনিবার (১ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন নবাবপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাবা প্রয়াত হোসেন আহম্মদ ভূঞা।
চাচাতো ভাই মোহাম্মদ ইব্রাহিম ভূঞা রাসেল মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান সুমন। পরে সৌদি আরবে গিয়ে বছরখানেকের বেশি সময় দোকান চালাচ্ছিলেন তিনি; মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।






