সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন মারা গেছেন। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।

তাঁর তথ্যমতে, মৃতদের চারজন গন্ডগোহালী, দুজন বিষা ও একজন পারকাসুন্দা গ্রামের; সংখ্যা বাড়তে পারে। সামাজিক মাধ্যমে কেউ কেউ ১৫, ১৭, এমনকি ১৯ জনের মৃত্যুর কথাও লিখছেন। এলাকায় শোকের ছায়া।