সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. জাকির হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। সৌদি সময় সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে ইলেকট্রনিক বাইকে কাজে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি মালবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়।

জিজানের মুসলিয়া শহরের যে হাসপাতালে জাকির কাজ করতেন, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান; মরদেহও সেখানে রাখা আছে। খবরটি নিশ্চিত করেছেন সৌদিপ্রবাসী শামীম আহমেদ।

জাকিরের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাহারপুর চানমারি বস্তিতে, যা ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পড়েছে। মৃত মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে জাকির দীর্ঘদিন সৌদিপ্রবাসী ছিলেন।