জেদ্দা থেকে মদিনায় যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মোহাম্মদ শওকত নামের এক বাংলাদেশি। রোববার রাতের এ দুর্ঘটনার খবর সোমবার (২৮ সেপ্টেম্বর) নিশ্চিত করেন মক্কাপ্রবাসী জাকের বাচ্চু।
চট্টগ্রামের সন্তান শওকত লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদার পাড়ার আবদুল মোতালেবের ছেলে; সৌদিতে তিনি সেলসম্যানের কাজ করতেন। মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।






