সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবক মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শহরের তামান ইন আখের নামের এলাকায় আগুন লাগে।

নিহত মহিউল ইসলাম পলাশ (বাবা কুদ্দুস মোল্লা) ও ওবায়দুল ইসলামের (বাবা হারুন বেপারি) বাড়ি ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে। কয়েক বছর আগে তারা সৌদি আরবে যান।

আগুন লাগার সময় দুজনই ভবনে ছিলেন; আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় বের হতে পারেননি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে, যা এখন জেদ্দার একটি হাসপাতালের মর্গে রাখা।