মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে দণ্ডিত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সৌদি আরবের মক্কা অঞ্চলে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ জানায়, বুধবার (১৪ অক্টোবর) দণ্ড কার্যকর হয়।
দণ্ডিত দুজন হলেন সিতি আখতার ও নাজেরুল ইসলাম আবদুল বাসির। মন্ত্রণালয়ের ভাষ্য, মসজিদের পবিত্রতা ভঙ্গ করে অনৈতিক কাজের অভিযোগে নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে, তদন্ত শেষে মামলা যায় আদালতে।
আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন; রায় বহাল থাকার পর রাজকীয় আদেশে তা কার্যকরের সিদ্ধান্ত হয়। এ ধরনের অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।






