ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়ে মারা গেছেন জহুরা বেওয়া (৬৮)। মক্কার সময় শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।

তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামে; স্বামী মুন্সি খলিল উদ্দিন।

ছেলে মাওলানা তহুরুল ইসলাম জানান, ৭ অক্টোবর মক্কায় যান তাঁর মা; তিনিও মায়ের সঙ্গে ওমরাহ করতে গেছেন, ২৩ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা ছিল। মক্কাতেই মাকে দাফন করা হবে জানিয়ে তাঁর জন্য দোয়া চেয়েছেন তিনি।