বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেইট (সাউথ) বিএনপির সাংগঠনিক সম্পাদক।

সম্প্রতি এক চিঠিতে তাকে এ মনোনয়নের কথা জানানো হয়; চিঠিটিতে সই করেছেন সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ ও নেতৃত্বের ওপর আস্থা রেখে তাকে সর্বসম্মতভাবে এ পদে মনোনীত করা হয়েছে।

চিঠিতে আশা প্রকাশ করা হয়, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বে সংগঠনের ভিত্তি আরও মজবুত হবে এবং কেন্দ্রের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে তিনি দলের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবেন। নতুন দায়িত্বে তার সাফল্যও কামনা করা হয়েছে।