যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। আগের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করার শর্তে তিনি ওই পদে পুনরায় নিয়োগ পেয়েছেন। নিয়োগের বাকি শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এর আগে ২০২৪ সালের ১৯ নভেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পান সাংবাদিক গোলাম মোর্তোজা। তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪.কম

Source: জাগো নিউজ২৪