প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাঁর চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






