সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে নিজ হাতে গাড়ির সরকারি লোগো খোলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দল চায়নি, নিজে থেকেই পদ ছাড়ছেন তিনি। বিশেষ কারণে পদত্যাগ করতে হলেও মাদকের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানান ইশরাক।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) গেণ্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য, সঙ্গীদের হাতেও ছিল অস্ত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যটি ছড়ালে রোববার দিনভর সমালোচনা চলে, যা বিএনপিকে অস্বস্তিতে আর সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে।






