আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে ৫০তম বিসিএসের ফলাফল। একইসঙ্গে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পাশাপাশি চলতি সপ্তাহেই নন-ক্যাডার পদে নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।

রোববার (২৯ নভেম্বর) পিএসসির একজন সদস্য জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৪ অথবা ১৫ ডিসেম্বর ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করছে পিএসসি।

অন্যদিকে, ৫০তম বিসিএসের ফলাফল আগামী সপ্তাহে প্রকাশের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান পিএসসির ওই সদস্য।

বিসিএসের পাশাপাশি নন-ক্যাডার পদে নিয়োগ কার্যক্রমেও গতি আনতে চায় সরকারি কর্ম কমিশন। এর অংশ হিসেবে চলতি সপ্তাহেই বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে এই বিজ্ঞপ্তিতে কতটি পদ অন্তর্ভুক্ত থাকবে, তা এখনো জানা যায়নি।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪