ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। তাঁদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়, আহতদের তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং দুজন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন। শোক জানিয়ে হাইকমিশন বলেছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে তাঁদের অবস্থা নজরে রাখা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার (৩ জুন) সকালে মালভিয়া নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। প্রশাসন চারজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে, তবে স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহত ২১ জন এবং আহত অবস্থায় উদ্ধার হয়েছেন ৪৭ জন।






