শিউলি ফুল দিয়ে সাজানো আয়োজনে জন্মদিন উদ্যাপন করেছেন চিত্রনায়িকা পরীমনি। গতকাল শনিবার, ২৪ অক্টোবরের সেই অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁকে শুভেচ্ছা জানান সাংবাদিক মুন্নী সাহা। পরীমনিকে নিয়ে তিনি লেখেন, ‘শিউলি ফুলের মতো স্নিগ্ধ একটা পরী আছে আমাদের।’
জাগো নিউজের বিনোদন বিভাগের প্রতিবেদন অনুযায়ী, এবার পরীমনির জন্মদিনের আয়োজনে ছিল ভিন্নতা। সাজসজ্জাজুড়ে ব্যবহার করা হয় শিউলি ফুল। সন্ধ্যার অনুষ্ঠানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের অনেকেই উপস্থিত ছিলেন।
আয়োজনের সঙ্গে মিল রেখে পরীমনি পরেছিলেন শিউলি ফুলের নকশার শাড়ি। অনুষ্ঠানে আসা অতিথিদের স্বাগত জানাতেও দেখা যায় তাঁকে।
ফুল ও উপহার নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যান মুন্নী সাহা। পরীমনিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সঙ্গে ছবিও তোলেন তিনি। পরে নিজের ফেসবুক পেজে সেই ছবি প্রকাশ করেন এই সাংবাদিক।
ছবি প্রকাশের আগেও পরীমনিকে উদ্দেশ করে ফেসবুকে একটি পোস্ট দেন মুন্নী সাহা। জন্মদিনের শুভেচ্ছা ও স্নেহ জানিয়ে সেখানে তিনি লেখেন, ‘তুমি এদেশে, এ সময়ে না জন্মালে চাক্ষুষ একটা পরী দেখা হতো না। জন্মদিনে অনেক আদর। আদরিনী।’
Source: জাগো নিউজ২৪






