হাতে কফির মগ আর জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকা—এমন সাদামাটা এক মুহূর্তের ছবি দিয়েই ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ক্যাজুয়াল পোশাকে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
প্রকাশিত ছবিগুলোতে অভিনেত্রীর স্নিগ্ধ উপস্থিতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। একটি ছবিতে বড় আকারের কফির মগ দুই হাতে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে পূর্ণিমাকে।
অন্য ছবিতে গ্লাসে ঘেরা জানালার পাশে দাঁড়িয়ে কখনো ক্যামেরার দিকে, আবার কখনো বাইরের দিকে তাকিয়ে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। জমকালো সাজের বদলে সাধারণ পোশাকেই ধরা দিয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’ ছোট্ট এই লেখার সঙ্গে ছবির শান্ত আবহ যেন মিলে গেছে।
চলচ্চিত্রে পূর্ণিমাকে এখন আগের মতো নিয়মিত দেখা যায় না। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আহারে জীবন’, যা পরিচালনা করেছেন ছটকু আহমেদ। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।
Source: জাগো নিউজ২৪






