সম্পর্কের ভিত্তি আসলে কী—অর্থ, নাকি ভালোবাসা? মানুষের চাওয়া-পাওয়া আর টাকার প্রভাব নিয়ে এই বিতর্কই উঠে এসেছে নতুন টেলিভিশন নাটক ‘সুগার ড্যাডি’তে। জোল মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটিতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা।

নাটকটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এর চিত্রনাট্য লিখেছেন পাপ্পু রাজ। অপ্সরার পাশাপাশি নাটকটিতে আরও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, শেখ চাঁদনী, ইমু রতীশ, রকি খান ও রতন আহমেদসহ আরও অনেকে।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন অপ্সরা। বিটিভির ‘কিডন্যাপ’ নাটকের মধ্য দিয়ে তাঁর অভিনয়জীবনের শুরু। এরপর টেলিভিশন নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করার পর বড় পর্দাতেও অভিষেক হয়েছে তাঁর। অভিনয় করেছেন ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রে।

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘প্রিয় জন্মভূমি’তে অভিনয়ের স্বীকৃতি হিসেবে বাবিসাস অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেত্রী। এ ছাড়া ২০২৬ সালে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এমইজেএএফ) আয়োজিত স্টার অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন তিনি।

নতুন নাটক ‘সুগার ড্যাডি’ নিয়ে অপ্সরার প্রত্যাশা, গল্পের ভিন্নতা ও চরিত্রের বৈশিষ্ট্য দর্শকের ভালো লাগবে। প্রতিটি কাজের মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান তিনি। ভবিষ্যতেও ভিন্নধর্মী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করে দর্শকের কাছে নিজের অভিনয়দক্ষতা তুলে ধরতে আগ্রহী এই অভিনেত্রী।

Source: জাগো নিউজ২৪