বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে সাতজনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহনাজ পারভীন লিপি, আব্দুল হালিম চঞ্চল, সারমিন সুলতানা ইসলাম, বৈশাখী সমদ্দার, শাহীন দিল-রিয়াজ, দীপক কুমার গোস্বামী ও ড্যানিয়েল আফজালুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তারা পরিচালক পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন
Source: জাগো নিউজ২৪






