বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরার কথা জানিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এটি হবে।
রোববার (২৩ আগস্ট) দলের মিডিয়া সেল জানায়, আয়োজনটি করছে পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটি। সেখানে বিরোধীদলীয় চিফ হুইপ ও দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ শীর্ষ নেতারা থাকবেন।
দলটি জানায়, এতে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের কাজ, নানা খাতে ব্যর্থতা ও মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা নিয়ে এনসিপির রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন উপস্থাপন করা হবে।






