
এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ হুথির, বিস্ফোরণের শব্দে আতঙ্ক
ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এডেন বিমানবন্দর থেকে অবিলম্বে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হুথি; দাবি করেছে, সেখানে অস্ত্রবাহী সৌদি পণ্যবাহী উড়োজাহাজ রয়েছে।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এডেন বিমানবন্দর থেকে অবিলম্বে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হুথি; দাবি করেছে, সেখানে অস্ত্রবাহী সৌদি পণ্যবাহী উড়োজাহাজ রয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ করতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি এবং সৌদি কর্মকর্তারাও তা স্বীকার করেননি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমতি পেয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি; পার্লামেন্টের ভোটে এ অনুমোদন দেওয়া হয়।

সৌদি আরবের মক্কা ও জেদ্দায় সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করেছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হুতিদের দাবি, শনিবার সানায় দুটি হামলায় পাঁচজন এবং শুক্রবার তাইজের কাছে একটি বাড়িতে হামলায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন। তারা সৌদি আরবকে দায়ী করছে।

ইয়েমেনের এডেনে সৌদি বাহিনীর তত্ত্বাবধানে থাকা একটি নৌঘাঁটি ও আল-নাসর শিবিরে হামলার দাবি করেছে হুতিরা। হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিনের নথি কাজে লাগিয়ে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে ইয়েমেনের হুতিরা। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের আল-মাশিক প্রাসাদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিরাপত্তারক্ষীরা হতাহত হলেও প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা অক্ষত আছেন।

সৌদি আরবের নাজরানে নজরদারি চালানোর একটি এএইচ-৬আই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় হেলিকপ্টারের দুজন ক্রু নিহত হয়েছেন।

সৌদি আরবের অনুরোধে দেশটির যুদ্ধবিমানকে আকাশপথে জ্বালানি সরবরাহ করবে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, এই ‘প্রতিরক্ষামূলক’ সহায়তা চলবে সীমিত সময়ের জন্য।