সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের একজন বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৫৮ জন। রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান। নিহত অন্য দুজন পাকিস্তান ও নেপালের নাগরিক; তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনাক্ত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ১৫২টি ধ্বংস এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে; ৫৪১টি ইরানি ড্রোনের ৫০৬টিই প্রতিহত ও ধ্বংস করা গেছে।





