বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হওয়ায় আবু নাছেরকে সংবর্ধনা দিয়েছে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ। নিউইয়র্কের ওজোন পার্কের বৈঠকখানা পার্টি হলে সম্প্রতি এ উপলক্ষে নৈশভোজও হয়।

সংগঠনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সঞ্চালনা করেন।

বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাঈম টুটুল, বদরুল খান (বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার), নজরুল ইসলাম (বিএসিডিওয়াইএস কমিউনিটি আউটরিচ অফিসার), কুদরতে এলাহী (আইআরএস তালিকাভুক্ত এনরোল এজেন্ট), সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী (বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য), কমিউনিটি অ্যাক্টিভিস্ট সালেহ আহমেদ মানিক, আল হারুন চেয়ারম্যান ও শাহাবুদ্দিন চৌধুরী (কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা)।

বক্তারা আশা করেন, অভিজ্ঞ ও দক্ষ আবু নাছেরের নেতৃত্বে আসন্ন নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। জবাবে তিনি সফল নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করে সবার সহযোগিতা চান।