যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়েছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস শুক্রবার (১ মে) জানায়, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তারই। ফ্লোরিডা পুলিশ বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে।
দূতাবাস জানায়, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর কাজ শুরু হয়েছে, পরিবারকেও প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ ২ মে অরল্যান্ডো থেকে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৪ মে ঢাকায় পৌঁছাবে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই পিএইচডি শিক্ষার্থীর মরদেহ প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল উদ্ধার হয়।
একই দিনে নিখোঁজ হওয়া বৃষ্টির মরদেহের অংশ পরে আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থের কাছের একটি জলাশয়ে পাওয়া যায়। পুলিশের তদন্ত চলছে।






