অনুমতির চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা-সংক্রান্ত এক পোস্টে এ কথা জানায় তারা।
পোস্টে বলা হয়, মার্কিন ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়; কত দিন থাকা যাবে ও কী শর্তে, তা ঠিক করেন প্রবেশস্থলের ইমিগ্রেশন কর্মকর্তা।
মেয়াদের বেশি থাকা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কাজে জড়ালে স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে জানিয়ে দূতাবাস বলেছে, ভিসা সঠিকভাবে ব্যবহারের দায়িত্ব ভিসাধারীর।






