যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ রুখতে পারবে না বলেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের বিরোধীদলীয় নেতা কংগ্রেসম্যান হেকিম জেফরি। গত রোববার নিউইয়র্কভিত্তিক বাংলাদেশি মালিকানাধীন চ্যানেল টাইম টিভির যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেফরি বলেন, ডেমোক্র্যাটরা জিতলে অভিবাসী ও বাংলাদেশি কমিউনিটি এবং আমেরিকান জনগণ সবাই জেতে। ৩ নভেম্বরের নির্বাচনে দলটির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে ভিন্ন পদবি নিয়ে আবার কমিউনিটির কাছে আসবেন। বাংলাদেশিদের পরিশ্রমী, ভালো উদ্যোক্তা, ধর্মভীরু ও দেশপ্রেমিক আখ্যা দিয়ে তিনি তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

বিশেষ অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হবে বাংলাদেশি কমিউনিটির জয়, অভিবাসীদের অধিকারও রক্ষা পাবে। আইস পুলিশের রশি টেনে ধরার কথাও বলেন তিনি।

সভাপতির বক্তব্যে টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহের জানান, জেফরি বাংলাদেশ সফরে যেতে চান। জরিপে ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত থাকায় তার আশা, জেফরি কংগ্রেসের স্পিকার হয়েই বাংলাদেশে যাবেন। সাংবাদিক মাহবুবুর রহমান, মঈন উদ্দীন নাসের ও মনজুর আহমেদও বক্তব্য দেন।