
এক-দুটি ইনিংস দিয়ে বিচার নয়, সমালোচনা থেকে শেখার কথা বললেন হৃদয়
মিরপুর টেস্টে দুই ইনিংসে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়া তাওহীদ হৃদয় সিলেটে অপরাজিত ডাবল সেঞ্চুরি করার পর বলেছেন, এক-দুই ইনিংসের পারফরম্যান্স দিয়ে কোনো ক্রিকেটারকে বিচার করা উচিত নয়।







