
লিবিয়া থেকে গ্রিস যাত্রায় ভূমধ্যসাগরে নিখোঁজ শান্তিগঞ্জের ৬ যুবক
লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জের ছয় যুবক। একই যাত্রায় বেঁচে যাওয়া চারজন মিসরের হাসপাতালে চিকিৎসাধীন।

লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জের ছয় যুবক। একই যাত্রায় বেঁচে যাওয়া চারজন মিসরের হাসপাতালে চিকিৎসাধীন।

প্রায় ১৮ লাখ টাকায় দালাল চক্রের মাধ্যমে ইতালির পথে রওনা হয়ে হাঙ্গেরিতে মারা গেছেন ফেনীর দাগনভূঞার ফরিদুর রহমান (৩২)। সোমবার পুলিশ পরিবারকে খবরটি জানায়।

পরিবারের দাবি, ঋণের বোঝা ও হতাশায় ইতালিতে আত্মহত্যা করেছেন বাগেরহাটের জিন্নাত খান খোকন; মরদেহ দেশে আনতে প্রায় ৭ লাখ টাকা দরকার, যা জোগাড় করতে পারছে না পরিবার।

ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইনে অবৈধ পথে আসা অভিবাসীদের সীমান্তে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

ত্রিপোলির পশ্চিমে জুয়ারা উপকূল থেকে কয়েক দিনে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে লিবীয় কর্তৃপক্ষ; নিহতদের একজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।

৯ লাখ টাকার চুক্তিতে দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর ২-৩ দিনের মধ্যে মারা গেছেন চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদ ফাহাদ (১৮)। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

জার্মান এনজিওর জাহাজ ‘সি-আই ৫’ ভূমধ্যসাগর থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার করে দক্ষিণ ইতালির ভিবো ভালেন্তিয়া বন্দরে নামিয়েছে। চলতি বছর ইতালিতে পৌঁছানো ১ হাজার ৫৭২ জনের ৪৯৮ জনই বাংলাদেশি।