
সংঘর্ষের জেরে কুমিল্লা মহানগর শাখা বিলুপ্ত করল জামায়াত, তদন্তে কমিটি
দলীয় কার্যালয়ে ১৪ অক্টোবরের ঘটনার পর কুমিল্লা মহানগর শাখার কমিটি ভেঙে দিয়েছে জামায়াতে ইসলামী। শাখার কার্যক্রম আপাতত চলবে কেন্দ্রের তত্ত্বাবধানে।

দলীয় কার্যালয়ে ১৪ অক্টোবরের ঘটনার পর কুমিল্লা মহানগর শাখার কমিটি ভেঙে দিয়েছে জামায়াতে ইসলামী। শাখার কার্যক্রম আপাতত চলবে কেন্দ্রের তত্ত্বাবধানে।

কুমিল্লায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ৯ জন নিহত ও ৩৯ জন আহত হওয়ার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, অনুসন্ধানে তার কোনো ভিত্তি মেলেনি।

কুমিল্লা মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষে সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর হয়েছে; মহানগর আমির বলছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মালদ্বীপে নিজ কক্ষ থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. সজিবের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষের দুই বাংলাদেশিসহ তিন প্রবাসী পলাতক বলে জানিয়েছেন স্বজনেরা।

কুমিল্লা-৪ আসনে ট্রাক প্রতীকে লড়ে হেরে যাওয়া মো. আ. জসিম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চেয়েছে গণঅধিকার পরিষদ।

সৌদি আরবের আল খুরাইসে আরামকোর একটি স্থাপনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে কুমিল্লার মো. সজিব হোসেন (২৫) নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় শোক জানিয়েছে।

কুমিল্লার লাকসামে দলীয় সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দাবি করেন, ক্ষমতাকে লুটপাটের মাধ্যম ভাবায় দেশে সন্ত্রাস ও অরাজকতা ছড়িয়েছে।

কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন।

উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদের নিজ জেলা কুমিল্লার জন্য নেওয়া দুই হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পে তার নিজ উপজেলা মুরাদনগর পেয়েছিল সর্বোচ্চ ৪৫৩ কোটি টাকা।

কুমিল্লার মুরাদনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া মাহফিলে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ করান।

ঋণ করে দেড় বছর আগে মালদ্বীপে যাওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল জলিল (৫৪) শনিবার মালেতে ঘুমন্ত অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন।

সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে দলীয়করণ করছে বলে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর ঘটনায় আলোচিত যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৌদি আরবের রিয়াদে যে হোটেলে ক্লিনারের কাজ নিয়েছিলেন, তার নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে থাকতেন কুমিল্লার চৌদ্দগ্রামের মো. শান্ত আহমেদ (২৩)। স্ট্রোকে মারা গেছেন তিনি।

মালের এডিকে হাসপাতালে চিকিৎসাধীন কুমিল্লার বুড়িচংয়ের প্রবাসী মো. ইউসুফ মাহমুদের খোঁজ নিয়েছে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধিদল।

জেদ্দা থেকে মালপত্র নিয়ে রিয়াদে ফেরার পথে আফিফ এলাকায় গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন কুমিল্লার নুরে আলম ও ইদ্রিস মিয়া।

মালয়েশিয়ার বুকিত জলিলে নির্মাণাধীন ভবনের ময়লার ডাম্পার থেকে কুমিল্লার তিতাসের রবিউল হাসান রবিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।

সোমবার সন্ধ্যায় আলবানির রুট ৯-এইচে দুই গাড়ির সংঘর্ষে কুমিল্লার হীরামন, তার ছেলে নাজমুল রোবেল ও নড়াইলের ফাহিম আলিমসহ চারজন নিহত হয়েছেন।