
লিবিয়া থেকে গ্রিস যাত্রায় ভূমধ্যসাগরে নিখোঁজ শান্তিগঞ্জের ৬ যুবক
লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জের ছয় যুবক। একই যাত্রায় বেঁচে যাওয়া চারজন মিসরের হাসপাতালে চিকিৎসাধীন।

লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জের ছয় যুবক। একই যাত্রায় বেঁচে যাওয়া চারজন মিসরের হাসপাতালে চিকিৎসাধীন।

লিবিয়া উপকূল থেকে ৯ মে ছেড়ে যাওয়া অভিবাসী নৌকায় একমাত্র নারী হিসেবে গ্রিসে পৌঁছেছেন বরিশালের এক তরুণী; তার ছবি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

ত্রিপোলির পশ্চিমে জুয়ারা উপকূল থেকে কয়েক দিনে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে লিবীয় কর্তৃপক্ষ; নিহতদের একজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।

সাগরপথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার সময় মারা যাওয়া ১৮ বাংলাদেশির মধ্যে দিরাই ও জগন্নাথপুরের আটজন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে; তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

জার্মান এনজিওর জাহাজ ‘সি-আই ৫’ ভূমধ্যসাগর থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার করে দক্ষিণ ইতালির ভিবো ভালেন্তিয়া বন্দরে নামিয়েছে। চলতি বছর ইতালিতে পৌঁছানো ১ হাজার ৫৭২ জনের ৪৯৮ জনই বাংলাদেশি।

অভিবাসন ও মানবপাচার ঠেকাতে ২০১৭ সালের ইতালি-লিবিয়া সমঝোতা স্মারক আরও তিন বছরের জন্য নবায়ন হয়েছে। লিবীয় কোস্টগার্ডকে ১০টি আধুনিক টহল জাহাজ দিয়েছে ইতালি, উদ্বেগ মানবাধিকার সংস্থাগুলোর।