
দাম্মাম ও রিয়াদে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখবে বিমান
যাত্রীদের নিরাপত্তার কথা জানিয়ে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান। জরুরি ভ্রমণে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তার কথা জানিয়ে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান। জরুরি ভ্রমণে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

১০ অক্টোবর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার পর সৌদি এয়ারলাইনসের যে যাত্রীরা এখনো লাগেজ ফেরত পাননি, তাঁদের অনলাইনে অভিযোগ দাখিলের অনুরোধ করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

ভিক্ষাবৃত্তিবিরোধী অভিযানে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দিয়েছে রিয়াদের মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। অসহায় প্রবাসী ও সাংবাদিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন চেয়ারম্যান।

ওমরাহ পালনে যাওয়া মুহাম্মাদ নাসরুল্লাহ বদর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে পৌঁছে ফেসবুকে পোস্ট দেওয়ার কিছু সময় পর হুতিদের ড্রোন হামলায় নিহত হন।

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও মরদেহ ফেরাতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের এসএসসিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি।

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গাজীপুরের কালীগঞ্জের দুই প্রবাসী মো. আলমগীর ও মো. ফরহাদ। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

রিয়াদে চাচাতো ভাইয়ের বাসা থেকে চট্টগ্রামের লোহাগাড়ার প্রবাসী মনছুর আলমের মরদেহ উদ্ধার হয়েছে। ব্যবসায়িক অংশীদারদের চাপ ও হয়রানির অভিযোগ তুলে তদন্ত চেয়েছে পরিবার।

রিয়াদে সাংবাদিক রাকিব, গোলাম রাসেল, বুলবুল আহমদ ও হারুনুর রশিদকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম।

রিয়াদের হারা এলাকায় রান্না নিয়ে কথা-কাটাকাটির পর রুমমেটের ছুরিকাঘাতে কোম্পানীগঞ্জের মোহাম্মদ মতিউর রহমান নিহত হয়েছেন বলে জানিয়েছে পরিবার।

রিয়াদের হারা এলাকায় সিলেটের কোম্পানীগঞ্জের মো. মতিউর রহমানকে এক রুমমেট ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। মরদেহ রয়েছে স্থানীয় হাসপাতালের মর্গে।

প্রবাসীদের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ চলছে—এমন অভিযোগ তুলে রিয়াদে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন রিয়াদে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কনস্যুলার সেবা, পাসপোর্ট জটিলতা ও স্থানীয় আইন মানার বিষয়ে কথা বলেন।

চাহিদা বাড়ায় দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক নিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। তথ্যগত ভুল ও অসংগতির কারণে কিছু পাসপোর্ট দিতে বাড়তি সময় লাগতে পারে।

রিয়াদে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, প্রায় ৮০ শতাংশ ই-পাসপোর্ট আবেদন সম্পন্ন হয়েছে, বাকিগুলোও দ্রুত শেষ হবে।

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আনা হচ্ছে।

রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় রোববারের অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। দূতাবাস জানিয়েছে, নিহতরা সবাই বাংলাদেশি; পরিচয় শনাক্ত কঠিন হয়ে পড়েছে।

সৌদি আরবের রিয়াদের অলাইয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় নিচে পড়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই যুবক মারা গেছেন।

সৌদি আরবের রিয়াদে যে হোটেলে ক্লিনারের কাজ নিয়েছিলেন, তার নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে থাকতেন কুমিল্লার চৌদ্দগ্রামের মো. শান্ত আহমেদ (২৩)। স্ট্রোকে মারা গেছেন তিনি।

রিয়াদে বাংলাদেশের ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২০২৬ সালের হজ আয়োজনে বাংলাদেশের দক্ষতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

সৌদি আরবের রিয়াদে মোটরসাইকেলে যাওয়ার পথে উটের সঙ্গে সংঘর্ষে লক্ষ্মীপুর সদরের হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন নিহত হয়েছেন। মরদেহ দ্রুত দেশে ফেরাতে সহায়তা চেয়েছে পরিবার।

সৌদি আরবের রিয়াদের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরের মাহাদি রাজ শুভ। তিনি চর মার্টিন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, গুজব এড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট ছবি-ভিডিও শেয়ার না করতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।