
বিশেষজ্ঞ-আইনজীবীদের সঙ্গে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক, এখনো আসেনি বিরোধী দল
সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে নবম বৈঠকে বসেছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি; বিরোধী দলের সংসদ সদস্যরা এখনো কোনো বৈঠকে যোগ দেননি।

সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে নবম বৈঠকে বসেছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি; বিরোধী দলের সংসদ সদস্যরা এখনো কোনো বৈঠকে যোগ দেননি।

স্পিকারের বক্তব্যের সূত্র ধরে এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, যোগ্যতা দেখে দল মনোনয়ন দেয় না; এমপিদের সম্পদ ও উপহারের তথ্য অনলাইনে প্রকাশের প্রস্তাব দিয়েছেন তিনি।

থাইরয়েড সোসাইটির অনুষ্ঠানে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, মাত্র ছয়টি আসন পেয়ে সরকার পতনের হুমকি দেওয়া দলের মানসিকতা বদলানো জরুরি; বিরোধী দলের লংমার্চকে হঠকারী বলেন তিনি।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় নাম আসার পর সংসদ সদস্য পদ ছেড়েছেন নিউটনের স্ত্রী ও পিন্টুর বোন ফেরদৌসী আহমেদ মিষ্টি। কলেজ রাজনীতি থেকে সংসদ পর্যন্ত তার যাত্রা।

গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনে অংশ নেওয়া সমীচীন নয় জানিয়ে সংসদের বিশেষ কমিটির রোববারের মতবিনিময়ে যোগ দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কোরআন-সুন্নাহর পরিপন্থী দাবি করে সংশোধন চেয়েছে হেফাজতে ইসলাম। দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে সংগঠনের প্রতিনিধি দল।

ভোলার লালমোহনে মতবিনিময় সভায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল।

সম্পত্তি হস্তান্তর বিলের বিরোধিতায় বিরোধী দল শরিয়া আইনের দোহাই দিয়েছে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি; তার দাবি, জামায়াতের ইশতেহারে এমন কোনো প্রতিশ্রুতি ছিল না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন দেখতে এসে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী শাফকাত ইউনুস তাশদিদের খোঁজ নিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাসের দিন সংসদে এর সমালোচনা করেছেন পাবনা-২ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তার দাবি, বাহিনীর পুরোনো কাঠামোই থেকে যাচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম।

সংসদে পাস হওয়া একটি আইনকে শরিয়াহবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নতুন অনুমোদন পাওয়া তিনটি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রকে কোনো ক্যাপাসিটি চার্জ দেওয়া হবে না, উৎপাদন করলেই মিলবে অর্থ—সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে বিতর্কের পর বিরোধীদলীয় নেতার অনুরোধে তাকে কমিটি থেকে বাদ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিলের ভোটাভুটি ও মানবাধিকার কমিশন বিলের আলোচনার সময় রোববার দুবার ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

রোববার চিফ হুইপের কার্যালয়ে সাক্ষাতে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন নূরুল ইসলাম মনি; দেশের পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতা নিয়েও কথা হয়।

‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দোয়া করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিলটি আরও যাচাই করে আনার অনুরোধ জানান তিনি।

সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিল উত্থাপনের সময় আপত্তি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, র্যাবের জনবল দিয়ে এসআরবি গড়া মানে র্যাবেরই পুনর্গঠন।

সংসদে আবেগঘন বক্তব্যের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন মির্জা আব্বাস, পরে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস; জানান, চিকিৎসা এখনো শেষ হয়নি।

বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

মন্ত্রীদের নিয়ে খবরের পর সাইবার হামলা ও প্রতিবেদন সরানোর অভিযোগ তুলেছেন হান্নান মাসউদ; জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছেন, সরকার হস্তক্ষেপ করে না।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে বিরোধী দলগুলোকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে পদযাত্রা শেষে স্পিকারের কাছে ১৪ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কমিটি; সঙ্গে ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ নিয়ে সংসদে প্রশ্ন তোলার পর এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ; ক্ষমা না চাইলে কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি।

দল থেকে বহিষ্কারের পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি থেকে সরানো হয়েছে।

জাতীয় সংসদে বিরোধী দলের ৯০ এমপিকে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই কান্নাকাটি করতে হচ্ছে বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সংসদে বৃহস্পতিবারের ভোটে অলি আহমদকে হারিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ।

রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন আখ্যা দিয়ে ভোট দেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা; বিএনপির বিরুদ্ধে ৭০ অনুচ্ছেদের ভয় দেখানোর অভিযোগ তোলেন তিনি। মোট ছয় এমপি ভোট দেননি।