
মালদ্বীপে কক্ষ থেকে কুমিল্লার সজিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তিন প্রবাসী পলাতক
মালদ্বীপে নিজ কক্ষ থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. সজিবের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষের দুই বাংলাদেশিসহ তিন প্রবাসী পলাতক বলে জানিয়েছেন স্বজনেরা।

মালদ্বীপে নিজ কক্ষ থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. সজিবের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষের দুই বাংলাদেশিসহ তিন প্রবাসী পলাতক বলে জানিয়েছেন স্বজনেরা।

প্রায় সাত বছর আগে ধারদেনা করে মালয়েশিয়ায় যাওয়া যশোরের বিপ্লব হোসেন (৩১) জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেই ঋণ এখনো শোধ হয়নি বলে জানিয়েছে পরিবার।

ধারদেনা করে মালদ্বীপে যাওয়া দিনাজপুরের আব্দুল গাফফার (৪২) কাজ শুরুর আগেই মারা গেছেন। চিকিৎসকের ভাষ্য, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার (৬ অক্টোবর) একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ঢাকার দোহারের মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম মারা গেছেন।

সৌদি আরবের আল খুরাইসে আরামকোর একটি স্থাপনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে কুমিল্লার মো. সজিব হোসেন (২৫) নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় শোক জানিয়েছে।

মালয়েশিয়ার পেরাকে শুক্রবার (২ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথার উজ্জ্বল সিকদার (৩০) নিহত হয়েছেন। মাত্র দেড় বছর আগে বিয়ে করেছিলেন তিনি।

মালয়েশিয়ার একটি পাম তেল বাগানে কাজের সময় বজ্রপাতে মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার মো. হিরন মিয়া (৪০)। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সৌদি আরবে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ শওকত। তিনি সেখানে সেলসম্যানের কাজ করতেন।

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গাজীপুরের কালীগঞ্জের দুই প্রবাসী মো. আলমগীর ও মো. ফরহাদ। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

রিয়াদে চাচাতো ভাইয়ের বাসা থেকে চট্টগ্রামের লোহাগাড়ার প্রবাসী মনছুর আলমের মরদেহ উদ্ধার হয়েছে। ব্যবসায়িক অংশীদারদের চাপ ও হয়রানির অভিযোগ তুলে তদন্ত চেয়েছে পরিবার।

জেদ্দায় নিজের বাসায় ঘুমন্ত অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার প্রবাসী আব্দুল্লাহ আল ফয়েজ। দুই ভাইয়ের সঙ্গে সেখানে বোরকার ব্যবসা করতেন তিনি।

মিসাইল আসতে দেখে আতঙ্কে ছাদ থেকে দ্রুত নামতে গিয়ে জেদ্দায় সিঁড়িতে পড়ে মারা গেছেন রায়পুরার সৌরভ ইসলাম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি পরিবারের।

জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সৌদি আরবের তায়েফের আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। সবার বাড়ি সিলেটের কানাইঘাটে।

ইতালির নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় সাইকেল চালানোর সময় দুর্ঘটনায় মারা গেছেন মাদারীপুরের শরিফুল ইসলাম (১৯)। মাত্র কয়েক মাস আগে তিনি ইতালিতে যান।

সৌদি আরবের আবহা শহরে নিজের কক্ষ থেকে নোয়াখালীর সোহাগ রানার (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর পর তিন দিন মরদেহটি সেখানে পড়ে ছিল।

স্পেনের মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে আগুনে মারা গেছেন গাজীপুরের ইউসুফ হাসান আলিফ (২৭)। মাত্র তিন দিন আগে রেসিডেন্সি পেয়ে ডেলিভারির কাজে যোগ দিয়েছিলেন তিনি।

দুবাই-আবুধাবি মহাসড়কে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ আসিফ (২৫)। ছেলের মরদেহ দ্রুত দেশে আনার আকুতি জানিয়েছেন বাবা।

ঋণ করে দেড় বছর আগে মালদ্বীপে যাওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল জলিল (৫৪) শনিবার মালেতে ঘুমন্ত অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন।

রাশিয়ার আমুর অঞ্চলে সিনোপেক গ্যাস ফিল্ডে ২৫ আগস্টের বিস্ফোরণে নিহত হয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের জাকির হোসেন। জমি বিক্রি ও ধার করে দেড় বছর আগে সেখানে গিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার সিডনিতে শুক্র ও শনিবার মারা গেছেন প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরী ও এ কে এম কামরুল ইসলাম। শনিবার আলাদা জানাজা শেষে দুজনকে দাফন করা হয়েছে।

সৌদি আরবের মদিনায় প্রবাসী শ্রমিকদের থাকার একটি ঝুপড়িতে আগুন লেগে চট্টগ্রামের সাতকানিয়ার মো. ইলিয়াস মারা গেছেন। অন্যরা বের হতে পারলেও তিনি ভেতরে আটকা পড়েন।

সৌদি আরবে ইলেকট্রনিক বাইকে কাজে যাওয়ার পথে মালবাহী গাড়ির ধাক্কায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মো. জাকির হোসেন মারা গেছেন। তিনি জিজানের একটি হাসপাতালে কাজ করতেন।

রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় রোববারের অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। দূতাবাস জানিয়েছে, নিহতরা সবাই বাংলাদেশি; পরিচয় শনাক্ত কঠিন হয়ে পড়েছে।

মালদ্বীপে ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে আট বাংলাদেশির মৃত্যু হয়েছে, যাদের চারজনই স্ট্রোকে মারা গেছেন। এতে প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সৌদি আরবের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

দুবাইয়ে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট সহকর্মীকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের সখীপুরের ফরহাদ হোসেন (৩০)। সহকর্মীটি বেঁচে গেছেন।

ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন সুমন সৌদি আরবে ব্রেন স্ট্রোকে মারা গেছেন।

মালদ্বীপের রাজধানী মালেতে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে মারা গেছেন ফেনীর সোনাগাজীর প্রবাসী মো. শেখ ফরিদ (৪৫)।

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি সুপারশপে অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ সদরে, একজনের মুন্সীগঞ্জে। মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি স্বজনদের।

সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তান নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন বাবা ও বড় ছেলে।