
ক্রসফায়ারের বক্তব্য নিয়ে আইজিপি অপসারণের দাবি এনসিপির
সরকারের অনুমতি পেলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার মন্তব্য নিয়ে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের কড়া সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি); দলটির দাবি, তাঁকে অবিলম্বে অপসারণ করতে হবে।






















